যদি জীবনে সফল হতে চাও তবে বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড় আর তা থেকে শিক্ষা গ্রহণ করো। সফল ব্যক্তিরা কখনোই তাদের অতীত কে মনে রাখেনি তারা অতীতের শুরু ভূলে ভবিষ্যতের শেষটা রঙিন করেছে। তোমরাও চাইলেই তাদের মতো হতে পারো, কিন্তু তার জন্য কঠোর অধ্যবসায় প্রয়োজন। সুখ জীবনে এমনি এমনি আসে না তাকে অর্জন করতে হয়। আর সুখের কোন পরিসীমা নেই, যে যত সুখ পেতে চায়, সে ততটুকুই পায়।
হযরত আলী
(রাঃ) :
1.“জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”
2. বুদ্ধিমানেরা কোনোকিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে । আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে ।
3. আহাম্মকের কথার প্রতিবাদ করো না, করলে তুমিই আহাম্মক হয়ে যাবে।
হযরত সোলায়মান (রাঃ) :
4. যে ব্যক্তি গরীব দুঃখীর আর্তনাদ শুনে কান বন্ধ করে রাখে, সেও একদিন আর্তনাদ করবে কিন্তু কেউ শুনবেনা ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম :
5. তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর :
6. সাত কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ
করনি।
7. নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ
সকলি ওপারে।
ক্লাইভ জেমস :
8. বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না।
নেলসন ম্যান্ডেলা
:
9. সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়।
কনরাড হিলটন :
10. সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না।
ওয়াল্ট ডিজনি :
11. যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে।
মারিও কুওমো :
12. মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া।
মুহাম্মদ আলী :
13. কখনো হাল ছেড়ে দিও না! এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য।
চিকো জাভিয়ের
:
14. প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো।
কনফুসিয়াস
:
15. প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে। তুমি কি সেটি অনুভব করতে জানো?
জর্ডান
বেলফোর্ট :
16. তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস- সেটি হচ্ছে অজুহাত! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে।
ডেরেক জেটার
:
17. তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না- পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়, আমিই তার উদাহরণ!
Anonymous
:
18. তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার, তুমি কী হবে কী করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোন অধিকার নেই কারো। কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো।
19. জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, তুমি সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখছো।
20. হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি।
আইনষ্টাইন :
21. যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।
22. এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।
ওরসন স্কোরার ফাউলার :
23. মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্মজীবনী ও বাণী ।
অ্যারিস্টটল :
24. দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।
উইলিয়াম শেক্সপিয়র
:
25. অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।
আব্রাহাম লিংকন :
26. প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক।
27. “যার মা আছে সে কখনও গরীব নয়। আমি যা, বা যা হতে চাই না কেন আমি আমার মায়ের কাছে ঋণী”।
28. “যথাস্থানে পা রেখেছো কিনা তা আগে নিশ্চিত হও, এরপর দৃঢ়ভাবে দাঁড়াও”।
29. “কোন মানুষেরই একজন সফল মিথ্যাবাদী হওয়ার মত যথেষ্ট স্মৃতিশক্তি নেই”।
বিল গেটস :
30. পরীক্ষায় কয়েকটি বিষয়ে ফেল করেছিলাম আমি। আমার বন্ধু পাস করেছিল সব বিষয়েই। এখন সে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার, আর আমি মালিক।











EmoticonEmoticon